ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

জামালপুরে বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তরা পেলেন সহায়তা

 জামালপুরের বকশীগঞ্জে ২০২২-২৩ অর্থ বছরে মানবিকর সহায়তা কর্মসূচির আওতায় বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।


বুধবার (২৪ আগস্ট) দুপুরে ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক মন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ এমপি।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আতাউর রাব্বীর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনুর রহমান, ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান (লাকপতি), ধানুয়া কামালপুর ইউনিয়ন আ. লীগের সভাপতি হাসান জুবায়ের হিটলার, বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম, যুবলীগ নেতা আব্দুল আলীমসহ আরও অনেকে।


উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন- কামালপুর ইউনিয়ন আ. লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব আলী।

ads
ads
ads

Our Facebook Page

↑